পরকিয়া নিয়ে সিলেট নগরীতে বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬ দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। বুধবার রাতে নগরীর পশ্চিম পীর মহল্লাহ মাদরাসা রোড এলাকার বাসিন্দা কাশেম এবং দুদু অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- পশ্চিম পীর মহল্লার বাসিন্দা কাশেম, মিন্টু ও দুদু মিয়া। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের মধ্যে গুলিবিদ্ধ মিন্টুকে ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
সিটি করপোরেশনের কাউন্সিলর আফতাব আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাশেমের স্ত্রীকে উত্তক্ত করার জের ধরে দুদু মিয়া ও কাশেম অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে কাশেমের স্ত্রীর সাথে দুদু মিয়ার পরকিয়া সম্পর্ক থাকার সম্ভবনা আছে।
তবে এ ব্যাপারে বিমানবন্দর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
























