টাঙ্গাইলে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ৭

গৌরাঙ্গ বিশ্বাস, সিনিয়র প্রতিনিধি, টাঙ্গাইল:  টাঙ্গাইলে পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত এবং আরো ৭ জন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ নুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া করাতিপাড়া এলাকায় ঢাকা থেকে টাঙ্গাইলগামী একটি কাভার্ড ভ্যান ঘটনা স্থলে পৌছালে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমূখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালকসহ ৪জন আহত হয়। পরে আহতদের ফায়ার সার্ভিস কর্মিরা উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা ১জনের মৃত্যু হয়।

এদিকে সকাল সাড়ে ১১টায় বাসাইল –টাঙ্গাইল সড়কের নথখোলা এলাকায় মটর সাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মটর সাইকেল আরোহী নিহত হয়। এতে আহত হয় আরো ২জন। নিহত বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের কামুটিয়া গ্রামের ফজলুল হক এর ছেলে রেজাউল করিম (১৭)।

অন্যদিকে দুপুর ১২টায় গোপালপুরে আরো একটি সিএনজি ও মটর সাইকেল সংঘর্ষে ২জন আহত হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানাযায়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ