আর্থনিউজ২৪: চট্টগ্রামের রাউজানে সাংবাদিকের গাড়িতে গুলি করে সন্ত্রাসিরা, সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশ দাফন শেষে সাংবাদিকরা চট্টগ্রামের রাউজান থেকে ফেরার সময় তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হন বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভির চট্টগ্রাম অফিসের প্রতিবেদক সাংবাদিক রাজীব সেন প্রিন্স।
সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশ দাফন শেষে সাংবাদিকরা চট্টগ্রামের রাউজান থেকে ফেরার সময় তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
আহত সাংবাদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বেলা সোয়া ১১টার দিকে এই গুলির ঘটনা ঘটে। কে বা কারা এই গুলিবর্ষণ করেছে তা জানা যায়নি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ দুর্বৃত্তদের গুলি বর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হওয়ার পর তার লাশ রাউজানে নিয়ে যাওয়া হয়। আজ সকাল ৯টা ৪০ মিনিটে দাফন সম্পন্ন হয়। রাউজানের গহিরায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এ সংবাদ সংগ্রহের জন্য সংবাদকর্মীরা সেখানে যান। সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে তাদের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে।
























