আর মাত্র কয়েকটা ক্ষণ, মাঠে গড়াচ্ছে বিপিএলের প্রথম ম্যাচ

নাচে গানে ভরপুর অনুষ্ঠান আর আতশবাজির রোশনাইয়ে একদিন আগেই হয়ে গেছে উদ্বোধনী অনুষ্ঠান। এখন কেবল মাঠে খেলা গড়ানোর অপেক্ষা। অবশেষে সেই অপেক্ষার পালা শেষ করে আজ দুপুর ২টা থেকে শুরু হয়ে যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। দীর্ঘ ও ক্লান্তিকর সব জটিলতা শেষ করে মাঠে গড়াবে বিপিএলের তৃতীয় আসর।

আজ বেলা ২টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। দিনের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে ঢাকা ডিনামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস।

আগামী ২৭ নভেম্বর পর্যন্ত এই ভেন্যুতেই প্রতিদিন দুটো করে খেলা অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত খেলা হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর ৬ ডিসেম্বর থেকে আবার মিরপুরে ফিরবে বিপিএল। ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার ও এলিমিনেটর। ১৫ ডিসেম্বর মিরপুরেই ফাইনালের ভেতর দিয়ে পর্দা নামবে এই আসরের।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ