১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সচিবালয়ে বিড়াল উদ্ধারে ফায়ার সার্ভিস

কুকুরের ভয়ে সচিবালয়ে একটি বিড়াল তিনদিন ধরে গাছে ঝুলে থাকার পর অবশেষে এটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার বিকালে যখন বিড়ালটি উদ্ধারে ফায়ার সার্ভিস ছুটে আসে তখন সচিবালয়ের ভেতরে থাকা শত শত কর্মকর্তা-কর্মচারী ও সংবাদকর্মীরা ভিড় জমায়।

সচিবালয়ের কর্মীরা জানান, গত মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের বাগানের সামনে একটি বিড়াল খেলা করছিল। হঠাৎ করে দুইটি কুকুর বিড়ালটিকে ধাওয়া করে। বিড়ালটি আত্মরক্ষার জন্য সচিবালয়ের বিভিন্ন ভবনে লাফালাফি করে এক পর্যায়ে কৃষি মন্ত্রণালয়ের সামনের কড়ই গাছের ডালে উঠে। সেখানেও রক্ষা পায়নি বিড়ালটি। কাক এসে বিড়ালটির মাথায় টোকর লাগায়। এক পর্যায়ে বিড়ালের পিটের অংশ কাকগুলো খেয়ে ফেলে।

বিড়ালটির এই করুণ অবস্থা দেখে মায়া হয় সচিবালয়ের সাধারণ কর্মকর্তা ও কর্মচারীদের। তারা অনেককে টাকার বিনিময়ে বিড়ালটিকে গাছ থেকে নামানোর অফার দেয়। কিন্তু কেউ গাছে উঠে বিড়ালটি উদ্ধার করতে সম্মত হচ্ছিল না। পরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর ডাইভার আজগার আলী ফায়ার সার্ভিস সচিবালয় শাখা প্রধান কার্যালয়ে ফোন করেন।

ফোন পেয়ে বিকাল সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের আট সদস্যের একটি প্রতিনিধি প্রায় আধা ঘণ্টার অভিযান চালিয়ে বিড়ালটি উদ্ধার করে।

এ বিষয়ে সচিবালয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জহুরুল ইসলাম জানান, “আমরা পৃথিবীর সব প্রাণির ব্যাপারে সহানুভূতিশীল। এই করুণ অবস্থা থেকে বিড়ালটি উদ্ধার করা আমাদের মানবিক দায়িত্ব ছিল। আমরা সেটাই করেছি।”

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ