শেরপুরে র‍্যাবের অভিযান বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় র‍্যাবের অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকাল থেকে উপজেলার বুড়ুঙ্গা এলাকায় অভিযান চালিয়ে গোলাবারুদ উদ্ধার শুরু করে র‍্যাব।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারিশ জানান, সকাল ১০টা থেকে উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আরো বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ এখান থেকে উদ্ধার হতে পারে।

দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছে। এ ছাড়া যে স্থানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে, ওই স্থানে সর্বসাধারণের প্রবেশ সীমিত করে দেওয়া হয়েছে।  

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ