মানবতাবিরোধী অপরাধি তাহের ও ননীর রায় আগামীকাল

মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি নেত্রকোনার মো. ওবায়দুল হক ওরফে আবু তাহের ও আতাউর রহমান ননীর রায় মঙ্গলবার।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন বেঞ্চ রায়ের এই তারিখ ঠিক করেন।

রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নিরস্ত্র মানুষকে অপহরণ, নির্যাতন, লুটপাট ও অগ্নি সংযোগসহ হত্যার ছয় অভিযোগ রয়েছে এই দুই আসামির বিরুদ্ধে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নেত্রকোনা জেলা সদর ও বারহাট্টা থানাসহ বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য তারা ‘কুখ্যাত রাজাকার’ হিসেবে পরিচিতি পান।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ