১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শুক্রবার বাংলাদেশ সহ সারা বিশ্বে মুক্তি পাচ্ছে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’

এই সিনেমার জন্য মুখিয়ে আছে সিনেমাপাড়ার মানুষজন। তবে অপেক্ষার পালা শেষ। বিশ্বজুড়ে অগণিত ভক্ত-দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শুক্রবার, ৬ মে মুক্তি পেতে যাচ্ছে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ছবিটি।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে ছবিটি মুক্তি পাবে ঢাকার স্টার সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহে। ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের তৃতীয় এই চলচ্চিত্রটি অ্যান্থনি রুসো এবং জো রুসোর যৌথ পরিচালনায় এ ছবির জন্য ভক্তরা কতটা মুখিয়ে ছিলেন তার প্রমাণ পাওয়া যায় সিনেমাটির ট্রেলার প্রকাশের দিনই। বিপুল সাড়া জাগিয়ে ২৪ ঘণ্টায় ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা ট্রেলারের রেকর্ড নিজের করে নিয়েছে । মারভেলের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ট্রেলারটি প্রকাশিত হবার ২৪ ঘণ্টার মধ্যেই এটি দেখা হয় ৬ কোটি ১০ লাখ বারেরও বেশি। এর আগে প্রথম ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশিবার দেখা ট্রেইলারের রেকর্ডটি ছিলো ‘স্টার ওয়ার্স : দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স’-এর দখলে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ