শীতের তীব্রতা বাড়ছে গাইবান্ধায়: স্কুল বন্ধের দাবী

আতিকুর রহমান আতিক (গাইবান্ধা )প্রতিনিধিঃ

গাইবান্ধায় সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় ডেকে গেছে পুরো এলাকা। কনকনে শীতের সাথে শুরু হয়েছে ঠান্ডা বাতাস । বাতাস,কুয়াশা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে মানুষের দুর্ভোগ। ঠান্ডার কারনে প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেনা । শুধু গ্রাম নয় শহরের অনেকেই খড়কুটো জালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে।

তবে বেশী বিপাকে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীরা। শীতের তীব্রতায় সকাল বেলা স্কুলে যাওয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়ছে।তাই সকাল শিফপ্ট বাতিল অথবা স্কুল বন্ধের দাবী জানান অবিভাবকরা।

শ্রমজীবি মজুররাও কাজ পাচ্ছেননা শীতের কারনে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ