“বেগম জিয়া রাজনীতিতে থাকলে, তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে”

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বেগম জিয়ার বিরূপ বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতার কিছু নেই বলে মন্তব্য করে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ মামলা পরিহাস ছাড়া কিছু নয়।

সোমবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কৃষক দলের প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি এ মামলার তীব্র নিন্দা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। কোনো দিন কোনো নির্বাচনে হারেননি, তার বিরুদ্ধে দেয়া হয়েছে রাষ্ট্রদ্রোহিতার মামলা। এটা পরিহাস ছাড়া আর কিছু না। তিনি সভাতে যে বক্তব্য রেখেছেন তার মধ্যে রাষ্ট্রদ্রোহিতার চিহ্নমাত্র নেই। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ মামলা দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বেগম জিয়া বাইরে থাকলে, বেগম জিয়া রাজনীতিতে থাকলে, তিনি রাস্তায় বের হলে তখন তাদের টনক নড়ে যায়। কারণ তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। সেই জন্যই তারা বেগম জিয়াকে রাজনীতি থেকে সড়াতে চায়।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ