শাহীন মাহমুদ-র কবিতাগ্রন্থ ‘প্রসব্য প্রণয়’ থেকে কিছু কবিতা

কবি শাহীন মাহমুদ
কবি শাহীন মাহমুদ

উড়ছে সন্তাপ সনদ  জলজ  দর্পণে

তুমুল বৃষ্টিতে কাঁপছে শব্দমালা।নেউটা হৃদয় আজ চুপসে যাওয়া বেলুন,
রাত দুপুরের আবদারে বাড়ে বীট লবণ স্বাদ,রঙ্কুর প্রেম, নির্নিমেষ সরল।
কাঁদে নীল পাখি।দিক-হীন নাবিক বুনে দীপিত দিবানিশি সাধিত্রে শান-
হারানো ছেড়া পাল। ভাদ্রের তুমুল বৃষ্টিতে আষাঢ় অসাড় ,
শ্রাবণ ভুলের মাশুল।নির্ঘাত বৃষ্টিতে কাঁপছে শব্দ মালা,কাঁপছে রঙ্গের মানুষ
কার্তিকের ফানুস চুপসে গেছে- উড়ছে হৃদয় ছেড়া পাল,উড়ছে সন্তাপ সনদ
 জলজ দর্পণে ।

পূর্ণতার সংশয়ে ধবল বক পাখা মেলে

পূর্ণতার সংশয়ে ধবল বক পাখা মেলে
ঝরা পালক ভেসে আসে সমাপ্তির মরুঝড়ে
ধবল বক পূর্ণেন্দু হয়ে বেঁচে থাকে আকাশে ।
তৃষ্ণার্ত চাতক মেঘের বরষণে খোঁজে প্রাণ
বুলবুলি ঘুমিয়ে পড়ে নিথর শরীরে
মাটির পিঞ্জরে বন্দী হৃদয় পূর্ণতা খোঁজে
দীনতায় নিভৃতে কাঁদে আহত স্বপ্ন চাঁদর ।
মাথিনের কূপ প্রণয়ে বিষাদের নিদ
ভুজঙ্গের বিষ যেন ভুলে ভরা পুশিদা প্রণয় ।
জীবনের পূর্ণতা বলে কিছু নেই
পূর্ণতার পানকৌড়ি ডুব দেয়
না ডুবা না ভাসা যাদুর লিরিকে
মাথিনের ভালবাসা-অপূর্ণতার প্রণয় উপাখ্যান ।

shahin-2ডাকটাইল ভালবাসা বিদ্রূপে বিটপী

          
কোকিল চিৎকারে নিশ্চল বিটপীর সারি। মাথুর প্রণয় যুগলের গলাগলি
আগুন আগুন খেলে বলিহারি অনুভবে-চোখ গেল চোখ গেল– ডাকে পাপিয়া
পাথরে আগুন জ্বালে এ যুগের আদিম যুগল।ক্ষয়িষ্ণু প্রেম উড়ুক্কু কাগজের ঠোঙা
নিরন্তর অধরা বুনে যতনে লেইস ফিতা – নিশ্চল অনুভব পিরামিড হয়
বয়ে যায় ভ্রূণ-প্রাণ – নাড়ী ছেড়া নদী।নির্মোক নিঃশঙ্ক দাঁড় -“দুঃসময় দীপক”।
নিঃশ্চুপ  বিটপী খোঁজে প্রেম—খোঁজে মানসের মানত দ্রাক্ষা
আদিম যুগল খোঁজে ডাকটাইল ভালবাসা।

 বিমূর্ত প্রেম কাঁদে,কাঁদে মাটর ঘর
              

ভালবাসার উষ্ণ প্রস্রবণ
শৈল্পিক তুলিতে আঁকা পীনন শাড়ি
চুপচাপ খেয়ে গেল ঘাতক উই পোকা
মাটির ঘরেও তারা সজাগ–
থর থরে কাঁপা প্রেম ঢাকা পড়ে
উই পোকার ডিবির গহিনে।

বিমূর্ত প্রেম কাঁদে, কাঁদে মাটির ঘর
মর্তের আনন্দলোক বিষাদে ফেটে যায়
সাত হাত শাড়ী আজ বিগত
ঘাতক উই পোকা ডেকে আনে সহ মরণ
নিমিষে হয়ে যায় কর্পূর সাধ
কাঁদে প্রেম- উই পোকা খুটে খায় মাটি।
shahin

নাগেশ্বর হাতে ঠাই দাঁড়িয়ে

পারিজাত হৃদয় ভালবাসি বলে বলে-দিশেহারা
পৌরাণিক কৃষ্ণ দেব বিরহে কাঁতর—
নাগেশ্বর ফুল হাতে ঠাই দাঁড়িয়ে
ফাগুন ঝরা এই রাতে
                      কৈ তুমি প্রাণেশ্বর ।
নাগেশ্বর জেগে আছে মাতাল গন্ধে
তোমার অধর ছুঁতে চাই-
                           কাছে এসো
চৌরাস্তা মোড় পলাশ,শিমুলে সেজেছে আজ
দ্রুত চলে এসো প্রিয়তমা…।

ফাগুনের মঞ্জরী ঝরে পরার আগে
বসন্তের হিরণ্ময় সন্ধ্যায়—
                         চল ঘর বাঁধি
নাগেশ্বর ফুল পাপড়ির বুকে—
চল হারিয়ে যায় এই ফাগুনের রাতে।

ভাল নেই বনলতা সেন

মাঝ রাতে জানালায় চেয়ে দেখি
ডাকছে আমায় জীবনানন্দ দাশ, 
কেমন আছে আমার বনলতা—বনলতা সেন ?
ঐ যে দেখ—- ঘুমিয়ে
সেই চুল সেই চোখ
সেই গালে পরা টোল – এখনো কি আছে ?
আছে তো —
প্লীজ মিথ্যে  বলোনা
বিশ্বাস হয় না  — জাগিয়ে দিবো –
ছোঁবে একবার ?
না না না——- থাক ।
শুন তোমার বনলতার ভীষণ  অসুখ
ধূসর ম্লান হাসি- পাংশুল গালের টোল
দীনতায় ফুরিয়ে গেছে সব…
তোমার বনলতা ঠিকি আছে
শুধু নেই হাজার বছরের পথ
ধূসর পেঁচা, নেই ঘুংঘুর পড়া রাঙা পা—।
জীবনানন্দ দাশের চোখে জল—টুপটাপ বৃষ্টি কণা  ।

ধান্যেশ্বরী নিমিষে হয়ে গেলে গৌরি
         
কিশোরীর তনু মন   যুবা হয়ে গেছে
ধ্রুপদী প্রেমে আর নয় গোপন
তিলকের কাব্য  ।
জলজ স্বপ্ন উড়ে যায় কাকাতুয়া ঠোঁটে
শৈল্পিক ভালবাসা খেলে যায় পরস্পরা
সাধু কবি
নীল কাব্য ফেরী করে পুষ্টি হীন মায়া
মায়া সভ্যতা সপ্নচারিনি হয়ে শোধ
নিতে চায় ।
ভুলের দায়ভার চাপা পড়ে —
তোমার বিষাদ নিষ্ফল শ্বাসে
কাক কোকিলের বিরোধ নীড়ে
আমি ভাল নেই।
কান্না ভেজা দু চোখ মাটির কফিন
বিদিশার অলিন্দে লোবানের সুবাস
আমার পাথর চোখ জমে আছে
তোমার ধ্রুপদী ভালোবাসা-
কলঙ্কের তিলক।
অর্বাচীন ধূসর স্বপ্ন তুমি জমিয়ে দিলে—
ধান্যেশ্বরী যুবা
তুমি নিমিষে হয়ে গেলে গৌরি- ।
 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ