আতিকুর রহমান আতিক গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলায় লাউয়ের ভেতরে বিশেষ কায়দায় ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় দুলাল মণ্ডল (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানা গেট এলাকা থেকে শনিবার তাকে আটক করা হয়।
আটক দুলাল মণ্ডলের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গোপালপুর আটাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত বাহার আলীর ছেলে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল জানান, লাউয়ের ভেতরে ফেন্সিডিল নিয়ে হিলি সীমান্ত থেকে দীপ্তি এন্টারপ্রাইজের নামে একটি বাসে করে দুলাল মণ্ডল ঢাকা যাচ্ছিলেন। বাসটি তল্ল¬াশি চালিয়ে লাউয়ের ভেতর ৮ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। আটক দুলাল মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে গাইবান্ধার ফুলছড়িতে ১৪৮০ পিস ইয়াবাসহ ছালাম শিকদার (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
শনিবার দুপুরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের ইটভাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ছালাম শিকদার রসুলপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান জানান, ওই যুবক দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ইয়াবা নিয়ে পাচারের উদ্দেশ্যে ফুলছড়ি আসার সময় গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা প¬াস্টিকের প্যাকেটে মোড়ানো ১৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এব্যাপারে ফুলছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।






















