২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

র‌্যাম্বো হৃত্বিক !!!

বলিউড অভিনেতা হৃত্বিক রোশন!কে না চেনেন তাকে? নাচে,অ্যাকশনে,রোমান্টিকতাই,চেহারা,বডি বিল্ডিং সব দিক থেকে বিবেচনা করলে অনেক এগিয়ে রাখতে হয় তাঁকে। এবার আরও এক ধাপ এগিয়ে গেলেন।

hrithikroshanহলিউডের সাড়া জাগানো চলচ্চিত্র ‘র‌্যাম্বো’ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন সিলভেস্টন স্টেলন আর এবার সেই রোল করবেন হৃত্বিক রোশন।এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সংস্করণে অনবদ্য চরিত্র ‘জন র‌্যাম্বো’ চরিত্রে অভিনয় করবেন হৃত্বিক রোশন।  শোনা যাচ্ছে, পরিচালক সিদ্ধার্থ আনন্দ ‘র‌্যাম্বো’ ছবির সত্ত্ব কিনে নিয়েছেন। শিগগিরই তিনি এই ছবির কাজ শুরু করতে পারেন।সিদ্ধার্থ আনন্দের বক্তব্য উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, হৃত্বিক সব সময়ই আমার মনে সবার উপরে রয়েছে। তবে আমি এখনো এই চরিত্রের জন্য নির্বাচিত করিনি। এই চরিত্রে নতুন কোনো মুখকেও দেখা যেতে পারে।

তবে পরিচালকের কাছের একটি সূত্র বলেছে, হৃত্বিক রোশন এই চলচ্চিত্রটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। র‌্যাম্বো চরিত্রে কাজ করার জন্য নিজেকে তৈরিতে সময় দেবেন হৃত্বিক রোশন!সূত্রটি আরও বলেছে, হৃত্বিক বর্তমানে অন্য একটি কাজে ব্যস্ত আছেন। এরপর র‌্যাম্বো চরিত্রে অভিনয়ের জন্য তাকে অনেক সময় দিতে হবে। ছবিটির এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে।বর্তমানে ‘কাবিল’এর শুটিং এ ইয়ামি এর সাথে ব্যস্ত আছেন আমাদের হৃত্বিক।অপেক্ষা করুন নতুন চমক নিয়ে আসছে হৃত্বিক।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ