২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরের বোচাগঞ্জে টাক্টর চাপায় নিহত ২

টাক্টর চাপায় দিনাজপুরের বোচাগঞ্জে খড়িবাহীতে ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। উপজেলার বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের ভাঙ্গা মাদরাসা মোড় এলাকায় বুধবার রাত সাড়ে ১২ টায়  এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- ভ্যানচালক মো. উজির আলী (২৫) ও যাত্রী মো. স্বপন শাহ (৩২)। স্বপন শাহা উপজেলার বকুলতলা গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে এবং উজির আলী একই এলাকার পোড়াপুকুর গ্রামের মো. নাজমুল হোসেরে ছেলে।

স্থানীয় বাসিন্দা মো. শামসুল আলম জানায়, উপজেলার বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের ভাঙ্গা মাদরাসা মোড়ে বুধবার রাত সাড়ে ১২ টায় খড়িবাহী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দিয়ে রাস্তার ধারে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ভ্যানচালক উজির আলী এবং যাত্রী স্বপন শাহ নিহত হন।

বোচাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি গভীর রাতে প্রত্যন্ত এলাকায় ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ