সিদ্ধার্থ মালহোত্রা এর সাথে ইস্কওয়ালা লাভ করছেন আলিয়া।‘এটা গুজব নয়, সত্যি।’প্রকাশ্যে প্রেম করেছেন, ধরাও পড়েছেন, তবে মুখে স্বীকার করেননি। এবার শেষমেশ মুখেও স্বীকার করলেন আলিয়া ভাট।

প্রায় ঘোষণাই দিলেন, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম করছেন তিনি।‘কাপুর অ্যান্ড সন্স’ এর প্রচারে গিয়ে এই ঘোষণা দিয়ে ফেলেন আলিয়া। সিদ্ধার্থকে নিয়ে প্রশ্নের জবাবে এবার আর ‘পলিটিক্যালি কারেক্ট’ উত্তর ‘ভালো বন্ধু’ বলেননি এই নায়িকা।রাখঢাক না করেই সাফ জানালেন, ‘এমনভাবে সবাই কথা বলছেন, যেন মাত্র খবরটা জানা গিয়েছে! হ্যাঁ, আমি তাকে (সিদ্ধার্থ) ভালবাসি। তাতে কোনও চাপ নেই। ওর সঙ্গে শুটিং করার অভিজ্ঞতাটাও যথারীতি অসাধারণ।’
পোস্টটি যতজন পড়েছেন : ১৮৮
























