৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রোয়াংছড়িতে বসতঘরসহ ৭ দোকান আগু‌নে পুড়লো

বান্দরবানের রোয়াংছড়ি বাজারে আগুনে একটি বসতঘরসহ সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ২৮ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রা‌তে রা‌সে‌লের মুর‌গির দোকানে বৈদ্যু‌তিক শর্ট সা‌র্কিট থে‌কে আগুন লা‌গে। পরে আগুন দ্রুত ছ‌ড়ি‌য়ে পড়‌লে ফায়ার সা‌র্ভিস‌কে খবর দেন তারা। এ সময় ফায়ার সা‌র্ভিস, পু‌লিশ ও স্থানীয়রা মি‌লে আগুন নিয়ন্ত্র‌ণে আনে। কিন্তু এরমধ্যে একটি বসতঘরসহ সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার উচিং মারমা বলেন, রোয়াংছড়ি বাজারে আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে প্রাথমিকভাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা যাচ্ছে না। পরে বিস্তারিত বলা যাবে।
এ ঘটনার পর ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ