৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদার অভিযোগে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

চাঁদা না দেওয়ায় গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে নূরে আলম মোল্লার বিরুদ্ধে ব্যবসায়ী নাঈম সিকদারকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নাঈম বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ অস্বীকার করেছেন নূরে আলম।

২৭ জানুয়ারি সোমবার রাত পৌনে ৯টার দিকে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাঈম সিকদার বাদী হয়ে নূরে আলম মোল্লা, মোজাম্মেল, সুমন, শাওন, কাউসার, তোফায়েল, ইব্রাহীম, ফাহাদ, তানজিন, মাহফুজ, আবু তাহরাবসহ কমপক্ষে ২০ জনের নাম উল্লেখ করে ২৮ জানুয়ারি মঙ্গলবার গাজীপুর পুলিশ সুপার (এসপি) বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

নাঈম জানান, তিনি মাটির ব্যবসা করেন। অভিযুক্তরা তার কাছে ট্রাক প্রতি ১০০ টাকা করে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিয়ে তিনি বিষয়টি গাজীপুর-৩ আসনের এমপিকে অবহিত করায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়। ঘটনার দিন তাকে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে।

থানায় দেওয়া লিখিত অভিযোগ এ ব্যাপারে নূরে আলম জানান, ঘটনাটি মিথ্যা এবং তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। স্থানীয় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় নাঈমকে তিনি দেখতে গিয়েছিলেন। এ ঘটনায় তাকে জড়ানোর বিষয়টিও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ