মোঃ নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভা মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতিকধারী বর্তমান মেয়র মোহাম্মদ শাহজাহান (কাজী রিপন) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৫২৩৪ ভোট।
অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকধারী প্রার্থী বিশ্ব প্রদীপ কারবারীর ভোটের সংখ্যা ৪২৯৩ ভোট, বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতিকধারী প্রার্থী হাফেজ আহাম্মদ ভূঁইয়ার প্রাপÍ ভোটের সংখ্যা ২৬২০ ভোট।বেসরকারীভাবে নির্বাচিত সংরক্ষিত কাউন্সিলররা হচ্ছেন ১নং ওয়ার্ড (১,২,৩) বিবি আয়েশা, ২নং ওয়ার্ডে (৪,৫,৬) কনিকা বড়–য়া, ৩নংওয়ার্ডে (৭,৮,৯) আনোয়ারা বেগম।
সাধারন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা হচ্ছেন, ১নং ওয়ার্ডে মোঃ দেলোয়ার হোসেন, ২নং ওয়ার্ডে মোঃ বাদশা মিয়া, ৩নং ওয়ার্ডে বিষ্ণু কুমার দত্ত, ৪নং ওয়ার্ডে মোঃ আহছান উল্যাহ, ৫নং ওয়ার্ডে মোঃ জামাল উদ্দিন সিকদার, ৬নং ওয়ার্ডে মোঃ শামীম, ৭নং ওয়ার্ডে মোঃ আবূল বশর, ৮নং ওয়ার্ডে মোঃ সাহাব উদ্দিন এবং ৯নং ওয়ার্ডে মোঃ আবূল কাশেম। নির্বাচন রিটার্নিং অফিসার মোঃ নুরুল আলম বুধবার সন্ধ্যায় রামগড় উপজেলা মিলনায়তনে স্থাপিত নির্বাচনী ফলাফল ঘোষনার কেন্দ্র হইতে বেসরকারীভাবে ফলাফল ঘোষনা করেন।
এসময় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হোসেন, রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন।
























