বন্ধুকধারীদের গুলিতে যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের একই পরিবারের ৮জন নিহত হয়েছে। তাদের সবাইকে মাথায় গুলি করা হয়। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় ওই হত্যাকাণ্ড ঘটে অঙ্গরাজ্যেটির দক্ষিণ কলম্বাসের পিকেটন এলাকায়। খবর বিবিসির।
রডেন পরিবারের ওই সদস্যদের সবাইকে বিছানায় ঘুমের মধ্যে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন চার্লস রিডার নামের এক পুলিশ কর্মকর্তা।
পুলিশের ওই কর্মকর্তার ধারণা হত্যাকারীরা সংঘবদ্ধ হয়ে এসেছিল।
চারটি বাড়িতে ঢুকে ওই হত্যাকাণ্ড ঘটায় বন্দুকধারীরা। এর মধ্যে দুটি বাড়ি পাশাপাশি হলেও তৃতীয়টি প্রায় এক মাইল দূরে আর চতুর্থটির দূরত্ব তার থেকে দশ মিনিটের পথ।
গুলিবর্ষণের ওই ঘটনাস্থল থেকে সৌভাগ্যক্রমে ৩ শিশু বেঁচে যায়। এদের মধ্যে চারদিনের এক নবজাতকও রয়েছে। ওহাইয়ো রাজ্যে গভর্নরও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী জন কেসিচ বলেন, এ নৃশংসতায় সান্তনার ভাষা নেই।
























