৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম মহসিন কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ: আহত ৩

চট্টগ্রাম নগরীর হাজী মোহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের  দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে  কলেজ ছাত্রলীগ কর্মী অসিম পালসসহ তিন জন  আহত হয়েছেন।

আজ বেলা ১২টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক পাভেল ইসলামের সমর্থকদের সঙ্গে কলেজ ছাত্রলীগ কর্মীদের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগ নেতা পাভেলের নেতৃত্বে কয়েকজন বহিরাগত ছাত্রলীগ কর্মী হাজী মোহাম্মদ মহসিন কলেজে প্রবেশের চেষ্টা করলে কলেজ ছাত্রলীগ কর্মীরা বাধা দেয়। এসময় ক্যাম্পাসে ফাঁকা গুলির শব্দ পাওয়া গেছে বলেও জানিয়েছে সূত্রটি।

চকবাজার থানার সেকেন্ড অফিসার মো. নুর ইসলাম জানান, বহিরাগতদের সঙ্গে কলেজ ছাত্রদের হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ