৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কলকাতা বিমানবন্দরে সোনার বারসহ বাংলাদেশি আটক

কলকাতার বিমানবন্দরে ৩২ লাখ রুপি মূল্যমানের সোনার বারসহ এক বাংলাদেশিকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। মালয়েশিয়া থেকে ওই বাংলাদেশি শুক্রবার কলকাতায় পৌঁছালে তাকে সন্দেহজনক গতিবিধির কারণে আটক করা হয়। পরে ডাক্তারদের সহায়তায় তার কাছ থেকে ১১টি সোনার বার উদ্ধার করা হয়।

ভারতের সংবাদপত্র দ্য হিন্দুর খবরে বলা হয়, শুক্রবার কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় মুসির আহমেদ নামক এক বাংলাদেশিকে। এয়ার এশিয়ার একটি ফ্লাইটে চড়ে তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে কলকাতায় আসেন।

কলকাতায় অবতরণের পর বিমানবন্দরের বহির্গমনের পথ দিয়ে বের হওয়ার সময় তার আচরণ সন্দেহের উদ্রেক করে বলে জানান বিমানবন্দরের এক কর্মকর্তা। পরে কাস্টমস পুলিশ তাকে আটক করে। চিকিৎসকদের সহায়তায় তার ওপর নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। এক পর্যায়ে তার পায়ুপথ দিয়ে ১১টি সোনার বার বের হয়ে আসে। ওই বিস্কুটগুলির ওজন আনুমানিক এক কেজি একশ গ্রাম যার অর্থমূল্য প্রায় ৩২.৬৭ লাখ রুপি। বিমান বন্দরের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা জানতে পেরেছিলাম যে আহমেদ মধ্য কলকাতার হোটেলে তার সঙ্গীদের সঙ্গে সাক্ষাৎ করবে। সেখানে বসেই তাদের এসব সোনার বার বিক্রির পরিকল্পনা করার কথা ছিল। এই বিষয়ে তদন্ত চলছে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ