আগামী ১৩ জানুয়ারি “চট্টগ্রাম ৮ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিনকে বিজয়ী করতে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
৮ জানুয়ারি সন্ধ্যা সাতটায় চান্দগাঁও রূপালি আবাসিক এলাকাস্থ নদভী প্যালেসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আবু সাঈদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, সদস্য মোস্তাক আহমদ আগুর, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, সহ-সভাপতি হাজী দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ফয়েজ আহমদ লিটন, এম হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জসিম উদ্দীন,
আরো ছলিনে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাহিদা আক্তার জাহান, সাতকানিয়া পৌরসভা সাবেক মেয়র হাজী মাহমুদুর রহমান, সাবেক চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু ছালেহ, শামসুল ইসলাম, জানে আলম জামাল, স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, আবু ছালেক, আসাদুজ্জান জনি, সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল, সিনিয়র যুগ্ন আহবায়ক আ.ন.ম সেলিম চৌধুরী, যুগ্ম আহবায়ক হারেজ মোহাম্মদ, উপজেলা যুবলীগের সদস্য এটিএম সাইফুল, নুরুল মোস্তফা চৌধুরী, গিয়াস উদ্দিন মিন্টুসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলে বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার পাশাপাশি অসংখ্য নেতাকর্মী সৃষ্টির কারিগর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ। সারাটি জীবন দেশ মাতৃকা ও দলের জন্য নিবেদিত প্রাণ চট্টগ্রাম-৮ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোছলেম উদ্দিনকে বিপুল ভোটে জয়ী করতে চট্টগ্রাম মহানগরীতে অবস্থানরত সাতকানিয়া লোহাগাড়াবাসীদের এগিয়ে আসার আহবান জানান।
























