মুস্তাফিজের বলে এবার সমস্যায় আম্পায়ারা

বাংলাদেশের বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমান। তার বল মোকাবিলা করতে হিমশিম খেতে হয় বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের। গেইল, ভিলিয়ার্স, কোহলি, ধোনি ও ম্যাককালামদের মতো ব্যাটসম্যানরা তার স্লোয়ার, কাটারে বিভ্রান্ত হন।

এবার সেই তালিকায় যোগ হলো আম্পায়ারদেরও নাম। মুস্তাফিজের বল বুঝতে নাকি আম্পায়ারদেরও অসুবিধা হয়।

ভারতে চলছে আইপিএলের নবম আসর। সেখানে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। আর লিগের আম্পায়ারদের একজন এমন কথাই বলছেন। তবে নিজের নাম প্রকাশ করেননি আম্পায়ার।

ভারতের জনপ্রিয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

ওই আম্পায়ার বলেন, মুস্তাফিজের বলে অতিরিক্ত মুভমেন্ট রয়েছে। ওর বলে এলবিডব্লিউ আউট দিতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হয়। সে যেমন ফলপ্রসু কাটার দিতে পারে। তেমনি অফ ও লেগ স্ট্যাম্পেও দারুণ বল করতে পারে। সে আসলে মিডেল স্ট্যাম্পের বোলার নয়। কখনো কখনো সে মিডেল-লেগ স্ট্যাম্পে বল দিয়ে থাকে। তার বলটি কী লেগ স্ট্যাম্প মিস করত না করত না সেটা বুঝতে আমাদের বেশ বেগ পেতে হয়। এসব বলে এলবিডব্লিউ আবেদন উঠলে আমাদের বেশ সমস্যায় পড়তে হয়।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ