মুন্সীগঞ্জে বেইলি ব্রীজ ভেঙ্গে মালবাহী ট্রাক পানিতে

মুন্সীগঞ্জে বেইলি ব্রীজ ভেঙ্গে মালবাহী ট্রাক পানিতে। শুক্রবার সকাল ১০ টার দিকে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার সংলগ্ন স্টিলের বেইলি সেতুটি একটি মালবাহী ট্রাকসহ ভেঙ্গে পড়ে। এতে ঢাকার সঙ্গে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয়রা জানান, নিমতলা-সিরাজদিখান রাস্তায় ব্রিজটি অনেকদিন যাবত ঝুঁকি পূর্ণ অবস্থায় থাকার পরও উর্ধ্বতন কর্মকর্তাদের চোখে পড়েনি। এমতাবস্থায় ভারী যানবাহন, মালবাহী ট্রাক ও বাস নিয়মিত চলাচল করে আসছিল। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারণে সাধারণ জনগণ ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এ ব্যাপরি যোগাযোগ করা হলে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রওনক আফরোজ সুমা জানান, এই মাত্র আমি শুনলাম এ ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ