ড্র দিয়েই ২০১৬ সাল শুরু বাংলাদেশের

সিরিজ ড্র দিয়েই ২০১৬ সাল শুরু বাংলাদেশের। জিম্বাবুয়ের সঙ্গে চার ম্যাচ সিরিজের চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে এক ওভার বাকি থাকতে ১৬২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে সিরিজটিও শেষ হয়েছে ২-২ ব্যবধানের সমতা নিয়ে।

এর আগে  শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে এল্টন চিগুম্বুরার দল। এ রান তাড়া করতে গিয়ে ১ ওভার বাকি থাকতেই সব উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৬২ রান।
বাংলাদেশের ব্যাটিং উদ্বোধন করতে নামেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। মাদজিভার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে সৌম্য সরকার ৭ বলে একটি করে চার ও ছক্কায় করেন ১১ রান। এরপর একই ওভারে তামিম ইকবালকে ১ রানে বোল্ড করে ফিরিয়ে দেন মাদজিভা। এরপর  ইনিংসের তৃতীয় ওভারে সাব্বির রহমান (১) ও সাকিব আল হাসান (৪) সাজঘরে ফেরেন।
এ অবস্থায় দলের হাল ধরার চেষ্টা করেন ইমরুল কায়েস ও মাহামুদুল্লাহ রিয়াদ। এই দুই ব্যাটসম্যান টাইগারদের স্কোরবোর্ডে ৩৬ রান যোগ করেন।  সপ্তম ওভারে ১৮ রান করে ইমরুল কায়েস সাঁজ ঘরে ফিরেন।  দলের এমন সময়ে মাহামুদুল্লাহ রিয়াদ অর্ধশতক হাঁকান। তিনি খেলেন ৫৪ রানের ইনিংস। ৪১ বলে ৫টি চার আর দুটি ছক্কা হাঁকিয়ে তিনি এ রান করেন। এরপরই ঝড় তুলে লুক জঙ্গোর বলে সিবান্দার তালুবন্দি হয়ে ২২ রান করে বিদায় নেন মাশরাফি। ১২ বলে একটি চার আর দুটি ছক্কা হাঁকান তিনি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ