১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মার্কিন গোয়েন্দা বিমান প্রতিহত করাকে রাশিয়ার সমর্থন

মস্কো ঘোষণা করছে রাশিয়া বাল্টিক সাগরের আকাশসীমায় মার্কিন গোয়েন্দা বিমান আরসি-১৩৫’কে প্রতিহত করার ঘটনা ঠিক ছিলো।এ ঘটনাকে সমর্থন করে মস্কো বলেছে, রুশ সীমান্তের খুব নিকট দিয়ে ওড়ার কারণে মার্কিন গোয়েন্দা বিমানকে প্রতিহত করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে,রুশ সীমান্তের খুব নিকট দিয়ে উড়ে যাওয়া বিমানকে প্রতিহত করার অধিকার মস্কোর আছে ।বিবৃতিতে আরো বলা হয়েছে, আকাশসীমা ব্যবহার সংক্রান্ত আন্তর্জাতিক আইন মেনেই রাশিয়ার সব ফ্লাইট পরিচালনা করা হয়। এ ছাড়া, আকাশে বিমানকে চিহ্নিত করার জন্য যে সংকেত প্রদানের ব্যবস্থা বা ট্রান্সপোন্ডার রয়েছে মার্কিন গোয়েন্দা বিমানে ক্ষেত্রে তা বন্ধ রাখা হয়েছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মার্কিন নিউজ চ্যানেল সিএনএন খবরে দাবি করা হয়েছে, শুক্রবার আরসি-১৩৫এ’র ৩০ মিটার বা ১০০ ফুট কাছ দিয়ে উড়ে গেছে সুখোই এসইউ-২৭। মার্কিন গোয়েন্দা বিমানের ওপর দিয়ে সুখোই ব্যারেল রোল দিয়েছে বলে অভিযোগ করেছে পেন্টাগন। চলতি মাসে বাল্টিক সাগরে এ নিয়ে দ্বিতীয় দফা এ ধরণের ঘটনা ঘটল। প্রতি ক্ষেত্রেই রুশ বিমান আগ্রাসীভাবে উড়েছে বলে দাবি করেছে পেন্টাগন।

পেন্টাগন এর আগে দাবি করেছে, শুক্রবার আন্তর্জাতিক আকাশসীমা দিয়ে ওড়ার সময়ে আরসি-১৩৫কে অনিরাপদ এবং অপেশাদারভাবে প্রতিহত করেছ রুশ সুখোই এসইউ-২৭ যুদ্ধবিমান।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ