১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কাঙ্ক্ষিত শীর্ষে বার্সা

হেরে গেলেই শিরোপার স্বপ্ন উবে যাবে-এমন সমীকরণ নিয়ে সেভিয়ার মাঠে রিয়েল বেটিসের বিপক্ষে মাঠে নামে মেসি, নেইমার আর সুয়ারেজরা। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার লড়াইয়ে রিয়েল বেটিসের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা।এ জয়ে ৮৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো কাতালানরা। সমান সংখ্যক ম্যাচ আর পয়েন্ট নিয়ে মুখোমুখি দেখায় পিছিয়ে থেকে টেবিলের দুই নম্বরে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ।

নিজেদের মাঠে প্রথমার্ধের ৩৫ মিনিট থেকেই বেটিসকে খেলতে হয়েছে ১০ জনের দল নিয়ে। ৩৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল বেটিসের ডিফেন্ডার হেইকো ওয়েস্টেরম্যানকে। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটের মাথায় দলের পক্ষে প্রথম গোলটি করেন ইভান রাকিতিচ। ৮১ মিনিটে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করেন সুয়ারেজ। দুই গোলেরই নেপথ্য কারিগর ছিলেন লিওনেল মেসি।

এ জয়ের ফলে লা লিগার ৩৬ ম্যাচ শেষে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা। তবে আতলেতিকো ও রিয়াল মাদ্রিদও নিশ্বাস ফেলছে বার্সার ঘাড়ে। শনিবার দুই দলই পেয়েছে ১-০ গোলের জয়। ফলে ৩৬ ম্যাচ শেষে আতলেতিকোর ঘরেও জমা হয়েছে ৮৫ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ