১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাসের চাপায় দুই সাইকেলের আরোহী নিহত, আহত ১০

যাত্রীবাহী একটি বাসের চাপায় সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায় এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে আহত হয়েছেন আরো ১০ জন।

আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহতরা হলেন—রহমান (৭০) ও আরিফ (২৮)। তাঁদের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ এলাকায়। দুজনই কলাপাড়ার মহিপুর থেকে মাহফিল শুনে বাড়ি ফিরছিলেন। পথে তাঁরা  দুর্ঘটনার শিকার হন। তাঁদের লাশ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে  ১০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ