১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুস্তিতে পটু আনুশকা !

আনুশকা শর্মা থেকে দূরে থাকছেন অনেকে। ভয়াবহ ব্যাপার কারণ বাড়াবাড়ি হলে মেরে দেবেন কুস্তির এক প্যাঁচ। নতুন ছবি সুলতান-এর জন্য বেশ ট্রেনিং নিয়ে কুস্তি শিখেছেন আখড়ার ওস্তাদদের কাছ থেকে। নানা কৌশলের মধ্যে আনুশকা সবচেয়ে ভালো শিখেছেন ‘ধোবি পাছাড়’ প্যাঁচটাই। ধোপা যেভাবে শূন্যে একটা পাক খাইয়ে কাপড় ধোলাই করেন, সেই ‘ধোলাই’ কিন্তু দিতে শিখে গেছেন আনুশকাও!বলিউডের মিস পারফেকশনিস্ট নাম কিছুদিনের মধ্যেই পেতে চলেছেন আনুশকা।সালমান খানের নতুন ছবিতে কুস্তিিগরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে গিয়ে আনুশকা যেন সত্যি সত্যিই হয়ে উঠেছেন ঝানু কুস্তিিগর।
শুধু ভিন্ন ভিন্ন চরিত্র, গল্প নিয়ে পরীক্ষা করার সাহসের কারণেই নয়, যেকোনো চরিত্র একেবারে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে চেষ্টার কমতিও নেই তার। সুলতান মুক্তি পাওয়ার কথা আগামী ঈদে। সে জন্য নিজেকে ঝালিয়ে নিচ্ছে আনুশকা। আলী আব্বাস জাফরের এই ছবিতে আনুশকাকে দেখা যাবে হরিয়ানার বাঘিনী নামে খ্যাত আরফার চরিত্রে। সেই ছবির শুটিংয়ে আনুশকা এখন উত্তর প্রদেশে। সম্প্রতি নিজের টুইটারে ছবির একটি দৃশ্যে আরফা কেমন দেখতে, সেটাই পোস্ট করেছেন আনুশকা শর্মা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ