১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জের খাল থেকে ৭টি পিস্তল ও ২২৫ রাউন্ড গুলি উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোনা খাল থেকে পরিত্যক্ত অবস্তায় ৭ টি পিস্তল ও ২২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সাড়ে বারোটার দিকে সদর থানা পুলিশ ৭ টি পিস্তল ও ২২৫ রাউন্ড গুলি উদ্ধার করে।

জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান,সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোনা খালে মাছ ধরার সময় স্থানীয় আদম আলীর ছেলে সাইফুল ইসলাম খালের পানিতে প্লাষ্টিকের বস্তার ভিতর পিস্তল ও গুলি দেখতে পায়।পরে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারকে অবহিত করে।

সেই চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ২ টি পিস্তল,৫ রিভালভার,২২৫ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিন উদ্ধার করি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান,স্থানীয় ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান, পরিদর্শ( তদন্ত) হানিফ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার আরো জানান,পিস্তল ও গুলি কয়েক বছর পুরোনো, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্তা নেওয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ