মাত্র পঁচিশ টাকাতেই বাংলাদেশে!

আজ খুলে যাচ্ছে শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি-বাংলাবান্ধা সীমান্ত। শিলিগুড়ি থেকে অটোয় উঠে ফুলবাড়ির ভাড়া ১৫ টাকা। সেখান থেকে রিকশা নিয়ে বাংলাদেশ সীমান্তের ভাড়া আরও ১০ টাকা। ব্যস, সপরিবারে পাসপোর্ট-ভিসা নিয়ে বাংলাদেশে ঢুকে পড়তে খরচ মোটে ২৫ টাকা। ফলে সমস্ত কাগজপত্র ও পরিচয় ঠিক থাকলে সারা দিন বাংলাদেশ ঘুরে দিব্যি সন্ধ্যার আগে শহরে ফিরে আসতে আর কোনও বাধা থাকছে না। শুধু পর্যটন নয়, শিলিগুড়ি ও দার্জিলিং পাহাড়ের শিক্ষাকেন্দ্রগুলিতে বাংলাদেশের ছাত্রছাত্রীদের আরও বেশি করে যোগ দান আশা করা হচ্ছে।

সোমবার শিলিগুড়ি পুলিশের এসিপি পূর্ব পিনাকী মজুমদারের নেতৃত্বে একটি দল অভিবাসনের প্রক্রিয়ার প্রস্তুতি খতিয়ে দেখতে যান। খতিয়ে দেখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থার হালও।

শিলিগুড়ির মেয়র অশোকবাবু নিজে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী থাকার সময়ে স্থল শুল্ক দফতরের পরিকল্পনা হয়েছিল। এসেছিলেন তৎকালীন বিদেশমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ও। তিনি এই সীমান্ত চালু হলে দুই বাংলার সাংষ্কৃতিক মিলন আশা করছেন। তিনি বলেন, ‘‘শিলিগুড়ির গুরুত্ব তো বাড়বেই বলা বাহুল্য। তবে দু’দেশের বিশেষ করে আবেগও জড়িয়ে আছে। ভাবের আদান-প্রদানও দুদেশে সাংষ্কৃতিক যোগাযোগ খুলে দিতে পারে। সাধারণ জনগণও বেশ উৎফুল্লতা প্রকাশ করেছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ