মাংস দিয়ে তৈরি মজাদার ‘ঝাল কেক’

উপকরন:

  • মাংসের কিমা (মুরগী/গরু/খাসির) – ১ কেজি
  • পাউরুটি (গুঁড়া করা) – ১ কাপ
  • পেঁয়াজ কুচি – ৩-৪ কাপ
  • লবন – স্বাদ মতো
  • গোলমরিচের গুঁড়া – ১/৪ চা চামচ
  • সরিষা গুঁড়া – ১ চা চামচ
  • টমেটো সস – ১ কাপ
  • ডিম, হালকা ফেটানো – ২ টা

প্রণালী:

  • ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াস এ প্রিহিট করে রাখুন।
  • আধা কাপ টমেটো সস বাদ রেখে বাকি সব উপকরন এক সাথে মেশান ।
  • বেকিং পাত্রে ঘি বা তেল ব্রাশ করে মাংসের মিশ্রণ ঢেলে দিন ।
  • চামচ দিয়ে উপর থেকে যতটা সম্ভব সমান করে দিন ।
  • এবার মাংসের মিশ্রণের উপর বাকি আধা কাপ টমেটো সস দিয়ে সমান করে দিন ।
  • ওভেনে দিয়ে দেড় থেকে দুই ঘণ্টা বেক করুন ।
  • দুই ঘণ্টা পর ওভেন থেকে বের করে কেকের মতো পিস করে গরম গরম পরিবেশন করুন ।
  • ব্যাস! তৈরি হয়ে মজাদার ‘ঝাল কেক’।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি / ৭৭ / ২৪ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ