অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন র্যাব সদস্য। রোববার সকালে আব্দুল হালিম (৩৫) নামে ঐ র্যাবের সদস্যকে রাজধানীর রমনার সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আব্দুল হালিম র্যাব-১০ (যাত্রাবাড়ী-ধলপুর) এ কর্মরত। তার বাড়ি পাবনা জেলায়।
র্যাব-১০-এর উপসহকারী পরিচালক (ডিএডি) আবু নাঈম জানান, সকালে রমনার সামনে থেকে পথচারীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজারবাগ
পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করেন। হালিমের কাছে ৩৫ হাজার টাকা ও মোবাইল ছিল। তবে সেগুলো পাওয়া যাচ্ছে না বলে জানায় র্যাব।
পোস্টটি যতজন পড়েছেন : 16






















