উপকরন:
- মাংসের কিমা (মুরগী/গরু/খাসির) – ১ কেজি
- পাউরুটি (গুঁড়া করা) – ১ কাপ
- পেঁয়াজ কুচি – ৩-৪ কাপ
- লবন – স্বাদ মতো
- গোলমরিচের গুঁড়া – ১/৪ চা চামচ
- সরিষা গুঁড়া – ১ চা চামচ
- টমেটো সস – ১ কাপ
- ডিম, হালকা ফেটানো – ২ টা
প্রণালী:
- ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াস এ প্রিহিট করে রাখুন।
- আধা কাপ টমেটো সস বাদ রেখে বাকি সব উপকরন এক সাথে মেশান ।
- বেকিং পাত্রে ঘি বা তেল ব্রাশ করে মাংসের মিশ্রণ ঢেলে দিন ।
- চামচ দিয়ে উপর থেকে যতটা সম্ভব সমান করে দিন ।
- এবার মাংসের মিশ্রণের উপর বাকি আধা কাপ টমেটো সস দিয়ে সমান করে দিন ।
- ওভেনে দিয়ে দেড় থেকে দুই ঘণ্টা বেক করুন ।
- দুই ঘণ্টা পর ওভেন থেকে বের করে কেকের মতো পিস করে গরম গরম পরিবেশন করুন ।
- ব্যাস! তৈরি হয়ে মজাদার ‘ঝাল কেক’।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
আর্থনিউজ২৪ / উর্মি / ৭৭ / ২৪ জানুয়ারি
পোস্টটি যতজন পড়েছেন : 24




















