ভিন্ন স্বাদের মজাদার ফুলকপির পরোটা

উপকরণ

  • রুটির জন্য
  • ময়দা – ১ কাপ
  • তেল – ১ টেবিল চামচ
  • লবণ ও পানি পরিমান মতো

পুরের জন্য

  • গ্রেট করা বা কুচানো ফুলকপি ২ কাপ
  • জিরা গুঁড়া ১ চা চামচ
  • মরিচের গুঁড়া আধা চা চামচ
  • ধনিয়া গুঁড়া আধা চা চামচ
  • পেঁয়াজ মিহি করে কুচানো ১ টি
  • কাঁচা মরিচ ২ টি
  • লবণ – স্বাদ মতো
  • ঘি বা মাখন ভাজার জন্য

প্রণালী

  • ময়দায় লবন, তেল ও পানি মিশিয়ে রুটি তৈরির খামিরের এর মতো খামির তৈরি করে আলাদা করে রাখুন।
  • গ্রেট করা ফুলকপির সাথে সামান্য লবন দিয়ে মাখিয়ে কিছু সময় রেখে দিন।
  • এতে করে ফুলকপির ভেতরের সব পানি বের হয়ে যাবে।
  • আধা ঘণ্টা পর ফুলকপির পানি ঝরিয়ে নিন।
  • এবার পানি ঝরানো ফুলকপির সাথে পেঁয়াজ কুচি,কাঁচা মরিচ কুচি,জিরা গুঁড়া,ধনিয়া গুঁড়া,মরিচের গুঁড়া ও লবণ ভালো করে মিশিয়ে অল্প তেলে ভেজে নিন।
  • ফুলকপি সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন।
  • চাইলে ধনে পাতা কুচিও দিয়ে পারেন ভাজা ভাজা পুর হবে।
  • এবার আগে থেকে তৈরি করে রাখা খামির থেকে পরিমান মতো খামির নিয়ে একটু মোটা করে ছোট একটা রুটি বানিয়ে নিন।
  • এই রুটির ভেতর ফুলকপির পুর ভরে মুখটা ভালো করে মুড়ে দিন।
  • ঠিক যেভাবে আলু ও ডালের পুরী তৈরি করা হয়।
  • এবার সাবধানে সামান্য ময়দা দিয়ে পরোটা বেলে নিন।
  • পরোটা বেলা হয়ে গেলে ঘি বা মাখন দিয়ে ভালমতো লাল করে সেঁকে নিন।
  • আচার বা সসের সাথে গরম গরম পরিবেশন করুন।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি / ৮০ / ২৫ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ