খুব সহজে ভিন্ন স্বাদের পালং শাকের স্যুপ

উপকরণ

  • খোসা ছাড়ানো চিংড়ি – হাফ কাপ
  • চিকেন স্টক – ৮ কাপ
  • টমেটোর সস – ১ টেবিল চামচ
  • চিলি সস – ১ টেবিল চামচ
  • পেঁয়াজ কুচি – ১ টেবিল চামচ
  • রসুন কুচি – ১ চা চামচ
  • সাদা গোলমরিচ গুঁড়া – ১/২ চা চামচ
  • পালং শাক কুচি – ১ কাপ
  • লবন – পরিমাণমতো
  • কর্নফ্লাওয়ার – ২ টেবিল চামচ
  • তেল – ১ টেবিল চামচ
  • কাঁচামরিচ কুচি – ৩/৪ টি
  • ডিম (ফেটানো) – ১ টি
  • লেবুর রস – ১ টেবিল চামচ

প্রণালী

  • পাত্রে তেল গরম করে পেঁয়াজ, রসুন দিয়ে একটু বাদামী রঙ করে ভেজে নিন।
  • এবার চিলিসস ও টমেটো সস দিয়ে নাড়ুন।
  • তারপর চিংড়ি ও লবন দিয়ে নাড়তে থাকুন।
  • পালং শাক কুচি দিয়ে আবারো নাড়ুন।
  • এখন গরম চিকেন স্টক ঢেলে দিন।
  • ফুটে উঠলে ১/২ কাপ ঠান্ডা পানিতে কর্ণফ্লাওয়ার গুলে স্যুপে ঢেলে দিন, নেড়ে মিশিয়ে দিন।
  • ভালভাবে ফুটে উঠলে ফেটানো ডিম আস্তে আস্তে স্যুপে ঢেলে দিন এবং ক্রমাগত নাড়তে থাকুন।
  • তৈরি হয়ে গেল পালং শাকের স্যুপ ।
  • এবার গোলমরিচের গুঁড়া, কাঁচা মরিচ কুচি, লেবুর রস ও টমেটোর সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি / ৭৯ / ২৫ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ