উপকরণ
- রুটির জন্য
- ময়দা – ১ কাপ
- তেল – ১ টেবিল চামচ
- লবণ ও পানি পরিমান মতো
পুরের জন্য
- গ্রেট করা বা কুচানো ফুলকপি ২ কাপ
- জিরা গুঁড়া ১ চা চামচ
- মরিচের গুঁড়া আধা চা চামচ
- ধনিয়া গুঁড়া আধা চা চামচ
- পেঁয়াজ মিহি করে কুচানো ১ টি
- কাঁচা মরিচ ২ টি
- লবণ – স্বাদ মতো
- ঘি বা মাখন ভাজার জন্য
প্রণালী
- ময়দায় লবন, তেল ও পানি মিশিয়ে রুটি তৈরির খামিরের এর মতো খামির তৈরি করে আলাদা করে রাখুন।
- গ্রেট করা ফুলকপির সাথে সামান্য লবন দিয়ে মাখিয়ে কিছু সময় রেখে দিন।
- এতে করে ফুলকপির ভেতরের সব পানি বের হয়ে যাবে।
- আধা ঘণ্টা পর ফুলকপির পানি ঝরিয়ে নিন।
- এবার পানি ঝরানো ফুলকপির সাথে পেঁয়াজ কুচি,কাঁচা মরিচ কুচি,জিরা গুঁড়া,ধনিয়া গুঁড়া,মরিচের গুঁড়া ও লবণ ভালো করে মিশিয়ে অল্প তেলে ভেজে নিন।
- ফুলকপি সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন।
- চাইলে ধনে পাতা কুচিও দিয়ে পারেন ভাজা ভাজা পুর হবে।
- এবার আগে থেকে তৈরি করে রাখা খামির থেকে পরিমান মতো খামির নিয়ে একটু মোটা করে ছোট একটা রুটি বানিয়ে নিন।
- এই রুটির ভেতর ফুলকপির পুর ভরে মুখটা ভালো করে মুড়ে দিন।
- ঠিক যেভাবে আলু ও ডালের পুরী তৈরি করা হয়।
- এবার সাবধানে সামান্য ময়দা দিয়ে পরোটা বেলে নিন।
- পরোটা বেলা হয়ে গেলে ঘি বা মাখন দিয়ে ভালমতো লাল করে সেঁকে নিন।
- আচার বা সসের সাথে গরম গরম পরিবেশন করুন।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
আর্থনিউজ২৪ / উর্মি / ৮০ / ২৫ জানুয়ারি
পোস্টটি যতজন পড়েছেন : 12
























