ভালবাসা দিবসে অনলাইনে রেদোয়ান রনির স্পেশাল আয়োজন

এবারের ভালবাসা দিবসে তরুণ-তরুণীদের জন্য অনলাইনে একটি স্বল্পদৈর্ঘ্য চিত্রকাহিনী ‘বদলে যাওয়ার গল্প’ প্রকাশ করতে যাচ্ছে ইমামী ফেয়ার এন্ড হ্যান্ডসাম।

পনেরো মিনিটের এই ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত তরুণ নির্মাতা রেদোয়ান রনি।

এ উপলক্ষে রোববার রাজধানীর এক হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৪ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে ছবিটি ইমামী ফেয়ার এন্ড হ্যান্ডসাম এর ফেসবুক পেইজে প্রচারিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন ইমামী সার্ক ক্লাসটার প্রেসিডেন্ট মোহসিন আহমেদ, ইমামী’র এজিএম হাসান মাহমুদ এবং নির্মাতা রেদোয়ান রনি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ