মাশরাফি-সাব্বিররা চট্টগ্রামে

খুলনার পর এবার কন্ডিশনিং ক্যাম্প করতে চট্টগ্রামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসন্ন এশিয়া কাপ ও বিশ্ব টি-টোয়েন্টি’র জন্য নিজেদের ঝালিয়ে নিতেই কোচ হাথুরুসিংহের অধীনে এই ক্যাম্প। পিএসএল খেলতে যাওয়া সাকিব, তামিম ও মুশফিক ছাড়া সবাই আছেন ক্যাম্পে।[ad id=”28167″]

চট্টগ্রামের বিমানে ওঠার আগে নবাগত পেসার আবু হায়দার রনি জানালেন, নিজেকে আরো নিখুঁত করতে এই ক্যাম্পের বিকল্প নেই। এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে মাঠে নামতে মুখিয়ে আছেন এই তরুণ।

সদ্য আইপিএলে সুযোগ পেয়েছে মুস্তাফিজুর রহমান। তাই, সদা হাস্যোজ্জ্বল তরুণের মুখের হাসি আরো বিস্তৃত হয়েছে নিজেকে মেলে ধরার এই নতুন মঞ্চ পেয়ে।

মুস্তাফিজ থেকে শুরু করে সৌম্য, আল আমিন, তাসকিন, রনি সবাই ছাড়ছেন রাজধানী ঢাকা। কোচ হাথুরুসিংহে ও ট্রেনার ভিলাভারায়েনের কড়া নজরে নিজেদের আরো প্রস্তুত করার জন্যই এই বিশেষ ক্যাম্প।

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচটাই ভারতের সাথে। আর, গত ক’বছর ধরে ভারত-বাংলাদেশ দ্বৈরথ যেন ভিন্ন মাত্রা যোগ করে এ দেশের ক্রিকেটার ও সমর্থকদের মনে। সে জন্যই এই কড়া প্রস্তুতি, জানালেন রনি।

আগামী, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামে ক্যাম্প করার কথা রয়েছে জাতীয় ক্রিকেট দলের। চট্টগ্রামে এ সময় নিজেদের মধ্যে ৫টি অনুশীলন ম্যাচও খেলবে মাশরাফি-সাব্বিররা।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ