ব্লাড টেস্টেই বলে দিবে হৃদরোগে আক্রান্ত হবেন কিনা

উচ্চরক্তচাপজনিত সমস্যায় ভুগতে দেখা যায় সকলকেই। আর তার থেকে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও তৈরি হয়। সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে, আগাম ব্লাড টেস্টের মাধ্যমে জানা যাবে, যে ভবিষ্যতে হাইপারটেনশন থেকে হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা।

প্রথমে জেনে নেওয়া যাক, হাইপারটেনশন বা উচ্চরক্তচাপজনিত সমস্যা ঠিক কী। ব্লাড প্রেশার নামের অতিপরিচিত রোগটিই আসলে হাইপারটেনশন। ব্লাড প্রেশার সকলের থাকে। হৃদপিণ্ড রক্তকে ধাক্কা দিয়ে ধমনীতে পাঠালে ধমনীর গায়ে যে প্রেশার বা চাপ সৃষ্টি হয় সেটাই ব্লাড প্রেশার। এই চাপের একটি স্বাভাবিক মাত্রা আছে। যখন তা স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে যায়, তখন তাকে বলা হয় হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। রক্তচাপের স্বাভাবিক মাত্রা হল ১২০/৮০ মিলি মিটার।

এতদিন ব্লাড প্রেশার মেপে বোঝা যেত প্রেশার আছে কিনা। গবেষণায় উঠে এসেছে, আর কয়েক বছরের মধ্যে ব্লাড টেস্টের একটি পদ্ধতির মধ্যে দিয়ে জানা যাবে, হাইপারটেনশনের সমস্যা ভবিষ্যতে হবে কি না। জানা গেছে, সেই টেস্টের নাম স্ট্যান্ডার্ড ট্রপোনিন টেস্ট।

গবেষকরা জানিয়েছেন, যদি প্রাথমিক স্টেজেই রোগ সম্পর্কে জানা যায়, তবে জীবনযাত্রার পরিবর্তন ঘটিয়ে, মেডিটেশনের মাধ্যমে রোগীকে রক্ষা করা যাবে। চোখের সমস্যা দেখা দেবে না। কিডনি ফেলিওর হওয়ার সম্ভাবনা কমবে। হার্টও সুস্থ থাকবে। তাই এই হাইপারটেনশনকে দূরে রাখতে নিজের জীবনযাত্রায় পরিবর্তন আনুন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ