ফ্রেঞ্চ টোস্ট ও পিনাট বাটার

ফ্রেঞ্চ টোস্ট ও পিনাট বাটার

সকাল-বিকালের নাস্তা কিংবা টিফিন নিয়ে ঝামেলায় থাকেন? তাহলে এই ফ্রেঞ্চ টোস্ট ও পিনাট বাটার রেসিপিটি আপনারই জন্য। মাত্র ১০ মিনিট সময়ে তৈরি করে ফেলুন অসাধারণ ফ্রেঞ্চ টোস্ট ও পিনাট বাটার ।

উপকরণ:

৪টি পাউরুটি,

২টি ডিম,

২ চামচ পিনাট বাটার,

কয়েক ফোঁটা স্ট্রবেরি এসেন্স,

১ কাপ দুধ,

কয়েক ফোঁটা স্ট্রবেরি সিরাপ

পদ্ধতি:

  • একটি বড় বাটিতে দুধ, ডিম ও স্ট্রবেরি সিরাপ ভালো করে ফাটিয়ে নিন।
  • তারপর একে একে তাতে পাউরুটিগুলো চুবিয়ে রাখুন ১৫-৩০ মিনিট।
  • একটি প্যানে মাঝারি আঁচে তেল গরম করুন। তাতে পাউরুটিগুলো একে একে ভেজে নিন।
  • পাউরুটির দু’দিকে হালকা বাদামি রং ধরলে নামিয়ে রাখুন একটি প্লেটে।
  • পাউরুটির একদিকে পিনাট বাটার লাগান। ফ্রেঞ্চ টোস্ট ও পিনাট বাটার তৈরি!

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ । আমাদের ফেসবুক পেইজ

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ