প্রকাশ্যে রাস্তা দিয়ে এক মহিলাকে তাড়া করছে একটি লোক। পরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালাচ্ছে সে। মুখ থুবড়ে পড়ে রয়েছেন মহিলা। রাস্তার ধারের CCTV ক্যামেরায় এ দৃশ্যটি ধরা পড়ার পর তা ইন্টারনেটে প্রকাশ পেতেই ভাইরাল। চাঞ্চল্যকর ঘটনাটি ব্রাজ়িলের উবারল্যান্ডিয়ার।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, স্ত্রী ভেরিডায়ানা রডরিগেজ়ের সঙ্গে ঝগড়া হয়েছিল তাঁর বছর স্বামীর। এরপর হঠাৎই রাস্তায় স্ত্রীকে বন্দুক উঁচিয়ে তাড়া করতে থাকে সে। প্রাণ বাঁচাতে দৌড়়তে থাকেন ভেরিডায়ানা। কিন্তু শেষরক্ষা হয়নি। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে ১১টি গুলি করে আততায়ী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
এরপর বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয় আততায়ী। পুলিশের বেশ কিছুক্ষণের চেষ্টায় তার নাগাল মেলে। গ্রেপ্তার করে প্রথমেই তাঁকে মানসিক চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ। ১১টি গুলি করে
























