সকাল-বিকালের নাস্তা কিংবা টিফিন নিয়ে ঝামেলায় থাকেন? তাহলে এই ফ্রেঞ্চ টোস্ট ও পিনাট বাটার রেসিপিটি আপনারই জন্য। মাত্র ১০ মিনিট সময়ে তৈরি করে ফেলুন অসাধারণ ফ্রেঞ্চ টোস্ট ও পিনাট বাটার ।
উপকরণ:
৪টি পাউরুটি,
২টি ডিম,
২ চামচ পিনাট বাটার,
কয়েক ফোঁটা স্ট্রবেরি এসেন্স,
১ কাপ দুধ,
কয়েক ফোঁটা স্ট্রবেরি সিরাপ
পদ্ধতি:
- একটি বড় বাটিতে দুধ, ডিম ও স্ট্রবেরি সিরাপ ভালো করে ফাটিয়ে নিন।
- তারপর একে একে তাতে পাউরুটিগুলো চুবিয়ে রাখুন ১৫-৩০ মিনিট।
- একটি প্যানে মাঝারি আঁচে তেল গরম করুন। তাতে পাউরুটিগুলো একে একে ভেজে নিন।
- পাউরুটির দু’দিকে হালকা বাদামি রং ধরলে নামিয়ে রাখুন একটি প্লেটে।
- পাউরুটির একদিকে পিনাট বাটার লাগান। ফ্রেঞ্চ টোস্ট ও পিনাট বাটার তৈরি!
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ । আমাদের ফেসবুক পেইজ
পোস্টটি যতজন পড়েছেন : 16
























