আর্থনিউজ২৪: শুক্রবার বিকেলে দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ।
দেশে ফেরার পর তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
দলের সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার লন্ডন থেকে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া।
বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিপরীতে তার নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল। এ অবস্থায় তার নিরাপত্তা জোরদার করার তাগিদ দেয়া হয়।
পোস্টটি যতজন পড়েছেন : 12
























