মালিতে বিলাসবহুল রেডিসন ব্লু হোটেলে জিম্মি ১৭০ জনের মধ্যে ৮০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জন নিহতের খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
জিম্মিদের উদ্ধারে হোটেলটিতে নিরাপত্তা বাহিনী প্রবেশ করলে গোটা এলাকায় ব্যাপক গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বন্দুকধারীর সংখ্যা ১০ জন বললেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, বন্দুকধারীর সংখ্যা মাত্র ২ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীদের মুখ ঢাকা ছিল।
হোটেলটিতে সে সময় ২০ ভারতীয় নাগরিক, ৭ চীনা পর্যটক, এয়ার ফ্রান্সের ১২ ক্রু, টার্কিশ এয়ারলাইনসের ৬ কর্মকর্তা ছিলেন।
এদিকে, সফর সংক্ষিপ্ত করে দেশে রওনা দিয়েছেন মালির প্রেসিডেন্ট। গত আগস্টেও এ ধরণের হামলায় জাতিসংঘের ৫ কর্মকর্তাসহ ১৩ জন নিহত হয়।
পোস্টটি যতজন পড়েছেন : 8
























