১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বুলবুল আরো শক্তিশালী হচ্ছে, চট্টগ্রামের ফ্লাইট বন্ধ।

ঘুর্ণিঝড় ক্রমেই শক্তিশালী হচ্ছে। প্রভাব পড়তে শুরু করছে দক্ষিণাঞ্চলে। বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় ১৩০-১৫০ কিলোমিটার। উপকূলীয় অঞ্চলে জোয়ার শুরু হলে স্বাভাবিকের তুলনায় ৫-৭ মিটার জলোচ্ছ্বাস হতে পারে। রাত আট থেকে মাঝরাতে আঘাত হানতে পারে বুলবুল।

ঘূর্ণিঝড় বুলবুলের অতিঝুঁকিতে আছে ৯টি জেলা। ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা। ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলবর্তী এলাকা সমুহের জন্য সকল জেলা, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন ও প্রায় ৫৬ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। উপকূলবর্তী এলাকার জনগণকে নিরাপদে সরিয়ে নিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে ।

মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আর চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে চট্টগ্রামে আজ বিকেল থেকে সকাল ছয়টা পযর্ন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ। অন্যদিকে বুলবুল কারণে মোংলা বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

জরুরী ফোনঃ
বরিশাল বিভাগ-০১৭৬৬৬৯০৬০৩, খুলনা বিভাগ-০১৭৬৬৬৯০৩৮৩, চট্টগ্রাম বিভাগ-০১৭৬৬৬৯০১৫৩ এবং অতিরিক্ত -০১৭৬৬৬৯০০৩৩।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ