১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিতর্কিত জায়গায় রাম মন্দির এবং মসজিদের জন্য বিকল্প জায়গা। এই রায় দিল ভারতীয় সুপ্রিমকোর্ট।

অবশেষে দীর্ঘ প্রায় ৫০০ বছরের বিতর্কের অবসান। আজ ১০.৩০ মিনিটে প্রধান বিচারপতি রায় পড়া শুরু করেন। সব আইনী প্রক্রিয়া সম্পন্ন করে ১১.২৫ নাগাদ সুপ্রিম কোর্টের ১ নম্বর ঘরে রায় ঘোষণা করা হয়। রায়ে বলা হয়েছে অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমিতে রাম মন্দির তৈরি করা যাবে এবং বাবরি মসজিদের জন্য অযোধ্যাতেই বিকল্প জমি দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ। তার জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে উপযুক্ত পাঁচ একর জমি দিতে হবে বলে রায়ে জানিয়েছে সর্বোচ্চ আদালত। অন্যদিকে, মন্দির নির্মাণ করতে ট্রাস্ট গড়ে তিন-চারমাসের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে আরো বলা হয়, বাবরি মসজিদ ভাঙার মধ্য দিয়ে আইন লঙ্ঘন করা হয়েছে। এ রায়ে সন্তুষ্ট নয় সুন্নি ওয়াকফ বোর্ড।

শান্তি বজায় রাখুন, রায় যাই হোক, জয়-পরাজয়ের কোনও মুখ্য নয়, রায়ের আগেই আর্জি জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
মামলা রায়ের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি শান্তি ও শৃংখলা বজায় রাখার আহ্বান দিয়েছেন।

-ইন্ডিয়ান টাইমস

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ