১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পুরুস্কার ফিরিয়ে দিলেন মোশারফ করিম।

গত ৭ নভেম্বর অনুষ্টিত জাতীয় চলচ্চিত্র পুরুস্কার অনুষ্ঠানে চলচ্চিত্রে বিভিন্ন অবদানের জন্য তথ্য মন্ত্রাণালয় চলচ্চিত্র অধিশাখা ২০১৭ ও ২০১৮ সালের পুরস্কার ঘোষণা করেছে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরুস্কার প্রদান করা হয়। আর ২০১৮ সালের চলচ্চিত্র ‘কমলা রকেট’ এ অভিনয় করে সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন মোশাররফ করিম। তার এই পুরস্কার ঘোষণা আসার পর থেকেই নানা আলোচনা সমালোচনা চলছে বিভিন্ন মহলে। তা নিয়ে আজ সন্ধ্যায় মুখ খুললেন তিনি।

মোশারফ করিমের পেইজবুক ভেরিফাইড পেইজ থেকে নেওয়া হুবুহু তুলে ধরা হল।

সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, গত ৭ নভেম্বর দেশের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে বড় পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষনা করা হয়েছে। ২০১৮ সালের পুরস্কার প্রাপ্তদের তালিকায় আমি নিজের নামও দেখতে পেয়েছি। নুর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’ চলচ্চিত্রের জন্য আমাকে ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ পুরস্কার প্রদান করা হয়েছে।
ধন্যবাদ সংশ্লিষ্টদের।

কিন্তু এই পুরস্কার প্রাপ্তি নিয়ে আমার কিছু কথা রয়েছে। তার আগে সবাইকে অবগত করতে চাই, কৌতুকপূর্ন বা কমেডি চরিত্র আমার কাছে অন্যসব চরিত্রের মতোই সমান গুরুত্বপূর্ণ।
কিন্তু ‘কমলা রকেট’ চলচ্চিত্রে আমি যে চরিত্রটিতে অভিনয় করেছি সেটি কোনোভাবেই কমেডি বা কৌতুক চরিত্র নয়। ছবিটির চিত্রনাট্যকার, পরিচালকসহ সহশিল্পীরা নিশ্চয় অবগত আছেন। একই সঙ্গে যারা ছবিটি দেখেছেন তারাও নিশ্চয় উপলব্ধি করেছেন ‘কমলা রকেট’ এ আমার অভিনয় করা ‘মফিজুর’ চরিত্রটি কোনো কৌতুক চরিত্র নয়। এটি প্রধান চরিত্রগুলির একটি।
তাই, সন্মানিত জুরি বোর্ডের কাছে আমার অনুরোধ, ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ আমার জন্য বরাদ্দ করা পুরস্কারটা প্রত্যাহার করে নিলে ভালো হয়। না হলে আমার পক্ষে এই পুরস্কার গ্রহণ করা সম্ভব নয়।
আমি কাজটাকে ভালোবেসে আমৃত্যু কাজ করে যেতে চাই। আমার ভক্ত, শুভাকাঙ্খিসহ সকলের কাছে আমার ও আমার পরিবারের জন্য দোয়া চাই। একই সঙ্গে যারা পুরস্কার পেয়েছেন সবাইকে অভিনন্দন জানাই।
মোশাররফ করিম
অভিনেতা
সর্বশেষ তিনি লক্ষনীয় উল্লেখ্ করে লিখেন: এই মুহুর্তে আমি ব্যক্তিগত কাজে দেশের বাইরে অবস্থান করছি। তাই লিখিতভাবে সবাইকে জানানো হলো। আশা করছি পরিস্থিতিটি বুঝতে পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

২০১৮ সালের চলচ্চিত্র একই ক্যাটাগরিতে যৌথভাবে সেরা কৌতুক অভিনেতা পুরুস্কার পেয়েছেন মোশাররফ করিম (কমলা রকেট) এবং আফজাল শরীফ (পবিত্র ভালোবাসা)

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ