বিয়ের বাস খাদে, বর-কনে সহ আহত ২১

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধি:বিয়ের বাস খাদে, বর-কনে সহ আহত ২১

গাইবান্ধা সদর উপজেলায় বিয়ের বাস রাস্তার পাশের খাদে পড়ে নব দম্পতিসহ কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা এলাকায় সোমবার রাত দেড়টার   দিকে এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, সুন্দরগঞ্জ উপজেলার থ্যালথেলির বাজার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে বর ইয়ারিন মিয়া ও তার নববধু সহ ৫০-৬০ জনের বরযাত্রী বাসে করে গাইবান্ধা   শহরের খানকাশরীফ এলাকায় বাড়িতে ফিরছিলেন।

বাসটি গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের বেড়াডাঙ্গা এলাকায় পৌঁছলে ঘনকুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা নব দ¤পতি ও শিশুসহ ২১জন নারী-পুরুষ আহত হন। খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে খাদে পড়া বাসটি থেকে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে । তাদের মধ্যে রাকিব নামের এক শিশুর অবস্থা আশঙ্কাজনক ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ