স্কিন ক্যানসারের শিকার হিউ জ্যাকম্যান

huge jackmanহলিউডের ‘উলভেরিন’ হিউ জ্যাকম্যানকে না চিনেন কে? এক্স ম্যান খ্যাত এই তারকা বার বার স্কিন ক্যানসারের শিকার হচ্ছেন ।এক বার নয়, দু’ বার নয়-  পাঁচ বার!

এটি তাঁর ভক্তদের পক্ষে আঁতকে ওঠার মতো খবর,তাতে কোন  সন্দেহ নেই! তবে আশ্বাসের বিষয়, নায়ক দিব্যি আছেন।সোশ্যাল মিডিয়ায়  সম্প্রতি স্কিন ক্যানসারের চিকিৎসা করার পরে নাকের অবস্থা কেমন হয়েছে, তার একটা ছবি পোস্ট করেছেন তিনি।

তিনি লিখেছেন, ”দয়া করে সবাই সানস্ক্রিন ব্যবহার করুন! দেখতেইতো পাচ্ছেন, সানস্ক্রিন ব্যবহার না করলে ত্বকের কী অবস্থা হয়!”বস্তুত হিউ জ্যাকম্যানের যে ক্যানসার হয়েছে, সেটা ছোঁয়াচে নয়। তাই ক্যানসারে ক্ষতিগ্রস্ত ত্বকের কোষ বাদ দিয়ে এ যাত্রা কোন রকমে রেহাই পেয়েছেন তিনি।

যাই হোক, নায়কের পরামর্শটা কিন্তু ফেলনা নয়! সামনে গরমকাল,তাই সানস্ক্রিনের কথাটা কোন অবস্থায় মাথা থেকে বাদ দিবেন না। 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ